নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আলোচনা শেষ। রাজ্যজুড়ে শুরু হয়ে গেল SIR এর মূলপর্বের কাজ। কলকাতা , উত্তর চব্বিশ পরগণা , বীরভূম , শিলিগুড়ি , নদীয়া সহ একাধিক জেলায় শুরু হয়েছে এনিউমারেশন ফর্ম বিলি। প্রত্যেকের বাড়ি বাড়ি গলায় আইকার্ড ঝুলিয়ে পৌঁছে যাচ্ছেন BLO আধিকারিকরা। নদীয়ায় ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী মাজদিয়ায় শুরু হয়ে গেল সেই ফর্ম বিলির কাজ।
SIR ঘোষণার পরেই রাজ্যজুড়ে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। ২০০২ সালের ভোটার তালিকায় নিজেদের নাম খোঁজার উদ্দেশ্যে সাইবার ক্যাফেতে ভিড় জমান অনেকেই। অন্যান্য জায়গায় সেইভাবে আতঙ্কের খবর পাওয়া না গেলেও নদীয়ায় এই সীমান্তবর্তী এলাকায় ভয়ে রয়েছেন এলাকাবাসী। নাম না থাকলে পাছে তাদের চলে যেতে হয়। মাজদিয়ায় ১০৩ নম্বর বুথে এনিউমারেশন ফর্ম দেওয়া শুরু হল মঙ্গলবার থেকে। BLO আধিকারিকদের সঙ্গে রয়েছেন শাসক ও বিরোধী দলের বুথ লেভেল এজেন্টরা।

BLO আধিকারিক গোপাল সরকার বলেন , "আমরা জানিনা অন ডিউটি পাব কিনা। তবে আমরা আজ থেকে কাজ শুরু করে দিয়েছি। আজ থেকেই কাজ শুরুর কথা ছিল। মানুষের থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। অনেকেই ফর্ম ফিলাপের নিয়ম জানেন না তারা একটু ভয় পাচ্ছেন তবে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি।"

ভোটার শঙ্কর ঘোষ জানান , "BLO অফিসাররা আমাকে ৪ টে ফর্ম দিয়ে গেছেন। আমি নিয়ম জানলেও ওনার থেকে সবকিছু জেনে নিয়েছি। খুবই সহযোগিতা করেছেন ওনারা। রাজ্যের মানুষের ভালোর জন্যই এই কর্মসূচি শুরু করা হয়েছে। এখানে খারাপের কিছু দেখছিনা। যদি ভাল হয় তাহলে তো ভীষণই ভাল ব্যাপার।"
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা