69b95c32ed719_IMG-20260317-WA0457
মার্চ ১৭, ২০২৬ বিকাল ০৭:২১ IST

ন্যাড়া বেলতলায় একবার আসে , সজল ঘোষ দুবার এসেছে , টিকিট পেয়েই বিস্ফোরক সায়ন্তিকা

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে মঙ্গলবার দুপুরে। যেখানে বরানগর থেকে তৃণমূলের টিকিট পেলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২৯৪ টি আসনের মধ্যে ২৯১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সায়ন্তিকা ছাড়াও রয়েছেন টলিউডের আরও মহারথীরা। বরানগরে সায়ন্তিকার বিরুদ্ধে রয়েছেন বিজেপির সজল ঘোষ। প্রার্থী হিসেবে নির্বাচিত হতেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। জয়ের বিষয়ে ভীষণই আশাবাদী তিনি।

২০২৪ সালের উপনির্বাচনেও জিতেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ ছিলেন সজল ঘোষ। এবারও বরানগর বিধানসভায় একই প্রতিদ্বন্দ্বিতা। প্রার্থী হিসেবে নির্বাচিত হতেই বড়মার আশীর্বাদ নিলেন সায়ন্তিকা। জানিয়ে দিলেন , এবারও তার জয় অবধারিত। তিনি বলেছেন , "সবকিছুর শুরুতেই বড়মায়ের আশীর্বাদ জরুরি। ২০২৪ সালেও শুরু থেকে শেষঅবধি বড়মায়ের আশীর্বাদেই সবটা হয়েছে। এবারও তার শরণাপন্ন হয়েই ভোটের ময়দানে নামলাম।"

তৃণমূল প্রার্থী আরও বলেছেন , "আমি জানতাম ন্যাড়া বেলতলায় একবার আসে। তবে সজল ঘোষ দুবার এসেছেন। কোনো অসুবিধে নেই। এবারও বরানগরের মানুষ গণতান্ত্রিক অধিকার হিসেবে ভোট দেবেন। সঠিক মানুষকেই বেছে নেবেন। আমরা কোনো ইস্যু নিয়ে লড়াই করিনা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য রাস্তায় নামে। ওটা নিয়ে আমরা নোংরা রাজনীতি করিনা। আমাদের লক্ষ্য উন্নয়ন।"

সায়ন্তিকা আরও বলেছেন , "আমি বড় মায়ের মন্দিরে খোঁজ নিয়ে দেখলাম এখানে ভক্তবৃন্দদের রান্না নিয়ে সমস্যা হচ্ছে। এই বিপুল সংখ্যক ভক্তদের প্রসাদ দিতে অনেক সিলিন্ডার প্রয়োজন তবে এখানেও একই সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই নিয়ে রাস্তায় নেমেছিলেন। আমিও ওনার মতোই অনুপ্রেরণা পেয়ে বরানগরের মানুষদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। আবারও করব। তাই আমি নিশ্চিত যে বরানগরের মানুষ ফের আমাকেও জেতাবে। আমার জয় একেবারে নিশ্চিত।"

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের