নিজস্ব প্রতিনিধি , হুগলী - পুজোর আগে উত্তরপাড়া কেঁপে উঠল রক্তাক্ত সকালে।নেশা মুক্তি কেন্দ্রেই ঘটল নৃশংস খুন। কেন্দ্রের কর্ণধারকে কেন্দ্রেরই ভেতরে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে দিল দুই আবাসিক। ঘটনাস্থলেই রক্তের বন্যা। আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে।

সূত্রের খবর, হুগলী জেলার উত্তরপাড়া শহরে শুক্রবার ভোরে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। ১১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় অবস্থিত ‘টাইম টু চেঞ্জ’ নামে নেশা মুক্তি কেন্দ্রের মালিক মদন রানাকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে পলাতক দুই আবাসিক। ঘটনায় গুরুতর আহত হন আরও এক আবাসিক। অভিযোগ, পুজোর আগে বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিল ওই দুই আবাসিক। মদন রানা রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাত থেকেই বচসা চলছিল। শুক্রবার ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে মদনের ঘরে ঢুকে হামলা চালায় তারা। রক্তাক্ত অবস্থায় মদন রানাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মদন রানা উত্তরপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারথী গোলদারের প্রাক্তন স্বামী। দুজনের মধ্যে আইনি বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগে। মদনের বিরুদ্ধে অতীতে প্রতারণার অভিযোগে গ্রেফতারির ঘটনাও রয়েছে। তিনি নিজেও একসময় নেশাগ্রস্ত ছিলেন। পাঁচ বছর আগে বাড়ি ভাড়া নিয়ে এই নেশা মুক্তি কেন্দ্র চালু করেন তিনি।
ঘটনার খবর পেয়ে মদনের মা ও বোন কেন্দ্রে পৌঁছন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত দুই আবাসিকের বাড়ি দমদমের বেলঘড়িয়া এলাকায় বলে জানা গেছে। তাদের গ্রেফতারের জন্য জোরদার তল্লাশি চলছে।

নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক রোগী সন্তোষ কুমার রায় জানান, “সকাল ৬ টা নাগাদ বন্ধ দরজার ভেতর থেকে খুব জোরে শব্দ শুনতে পেয়ে ছুটে যাই। দেখি দরজা বন্ধ, এরপর কিছু ছেলে নিয়ে দরজা ভেঙে দেখলাম দাদার মুখ চাদরে ঢাকা। চাদর সরিয়ে দেখি মাথা মুখ ফেটে রক্তাক্ত অবস্থায় পরে আছে।অভিযুক্ত হিসেবে তিনি দুজন ব্যক্তির নাম উল্লেখ করে তার মধ্যে একজন স্বপন বারুই ও অন্যজন সানি ।” এরপর তাদের ও মাথায় আঘাত করে সেখান থেকে বেরিয়ে যায় অভিযুক্ত দুই ব্যক্তি। তিনি জানান, “এমন ঘটনা আগে কোনদিন ঘটেনি। আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি।”

আবাসনের সদস্য অভিজিৎ মণ্ডল জানান, “ভোর ৬ তার দিকে আমাদের আবাসনের রান্নাঘর খোলা হয়। অভিযুক্তরা সেখান থেকে চাবি নিয়ে উপরে উঠে যায়। এরপর আরও ১৯-২০ জন ছেলেকে বাইরে থেকে তালা মেরে ওরা এই কাণ্ড ঘটিয়েছে। পরে দুর্ঘটনার আঁচ পেয়ে সবাই মিলে দরজা ভাঙতেই দেখি অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে উনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মারা যায়।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের