নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - NIA আধিকারিকের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তিন যুবক। মাটিগাড়ার এক যুবকের কাছ থেকে একলক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ৩ ভুয়ো NIA আধিকারিক। তাদের কাছ থেকে একাধিক নকল নথি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
সূত্রের খবর, শিলিগুড়িতে কয়েক দিন ধরেই সন্দেহজনকভাবে এনআইএ পরিচয়পত্র দেখিয়ে ঘোরাফেরা করছিল তিন যুবক। তাদের কাছে একটি চারচাকা গাড়ি ছিল, যা ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ‘অভিযান’ চালাতেন বলে জানা যায়। মাটিগাড়ার এক যুবককে ধরপাকড়ের ভয় দেখিয়ে তার কাছ থেকে একলক্ষ টাকা আদায়ও করে এই প্রতারক চক্র।
শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট যৌথভাবে মাটিগাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ধরে ফেলে। ধৃতদের নাম এশান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। তাদের মধ্যে এশান ও রেহানের বাড়ি বিহারের পাঞ্জিপাড়ায়, আর মানিকের বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায়। জিজ্ঞাসাবাদে ধৃতরা NIA কর্মী সেজে প্রতারণা করার কথা স্বীকার করে অভিযুক্তরা।
ধৃতদের কাছ থেকে পুলিশ ৬ টি মোবাইল ফোন, নকল পরিচয়পত্র ও নথিপত্র, নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করেছে। অভিযুক্তদের ব্যবহৃত চারচাকা গাড়ি সহ একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের