নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নাটকীয় মোড়। একদিকে এনআইএর ম্যারাথন তল্লাশি অন্যদিকে রহস্যজনকভাবে উধাও ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বিস্ফোরণ মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই ঘনীভূত হচ্ছে রহস্য। আর তার মাঝেই শওকতকে পলাতক ঘোষণা করে দেশছাড়া রুখতে সীমান্তে সতর্কতা জারি করেছে এনআইএ।
বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নতুন করে তদন্তে গতি এনেছে এনআইএ। ইতিমধ্যেই এই মামলায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ভোর থেকে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় এবং একাধিক ঠিকানায় তল্লাশি চালায় তদন্তকারী দল। তবে তদন্তকারীরা পৌঁছনোর আগেই এলাকা ছেড়ে চলে যান শওকত বলে অভিযোগ। তার ছেলে ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও শওকতের কোনও খোঁজ মেলেনি।
তদন্তকারী সূত্রের দাবি, তার ব্যবহৃত একাধিক মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি আত্মগোপন করে রয়েছেন। শেষবার তাকে বাসন্তী সংলগ্ন এলাকায় দেখা গিয়েছিল। এমনও জল্পনা ছড়িয়েছে যে, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। যদিও এই দাবি সরকারি ভাবে নিশ্চিত হয়নি।
তবে তদন্তের স্বার্থে সম্ভাব্য সব সূত্র খতিয়ে দেখছে এনআইএ। রাতভর বিভিন্ন এলাকা, মাদ্রাসা ও জঙ্গল চষেও এখনও পর্যন্ত তার হদিশ মেলেনি। এদিকে শওকত মোল্লাকে পলাতক হিসেবে চিহ্নিত করে তার যাবতীয় তথ্য সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও ভাগ করে নেওয়া হয়েছে। তদন্তকারীদের লক্ষ্য, কোনওভাবেই যাতে তিনি দেশের বাইরে যেতে না পারেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের