নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলাজুড়ে রাজনৈতিক হিংসার অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির দাবি, সেই সময় তাদের শতাধিক কর্মী আক্রান্ত ও খুন হয়েছিলেন। এবার ফলতার নির্বাচনী সভা থেকে নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার ফলতায় বিজেপির নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী ফের একবার একুশ-পরবর্তী রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তোলেন। বিজেপির দাবি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় তাদের ৩২১ জন কর্মী খুন হয়েছেন। সেই নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব বর্তমান সরকার নেবে বলেই স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।
সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, যেসব পরিবার রাজনৈতিক হিংসায় প্রিয়জনকে হারিয়েছে, তাদের পাশে সরকার থাকবে। নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে। শুধু অতীতের ঘটনা নয়, ফলতায় বর্তমানে আক্রান্ত বিজেপি কর্মীদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোটের ফল প্রকাশের পর যেসব কর্মী আক্রান্ত হয়েছেন, তাদের একটি বিস্তারিত তালিকা যেন সরাসরি তার কাছে পৌঁছে দেওয়া হয়। তালিকা অনুযায়ী প্রত্যেককে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের