নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - মেচেদার সাংগঠনিক সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মাচরণের স্বাধীনতার কথা উল্লেখ করলেও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বন্দেমাতরম গাইতে হবে সকলকেই। একই সঙ্গে বাঁকড়া মসজিদ স্থানান্তর, বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে।
রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন। আইন মেনে চলবেন। তাহলেই সব ঠিক থাকবে। কিন্তু বন্দেমাতরম গাইতেই হবে। ঠোট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি।' বাঁকড়া মসজিদ স্থানান্তর প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। কলকাতা বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এর লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। কাছেই বাংলাদেশ রয়েছে।'
একইসঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে। তার বক্তব্য অনুযায়ী, ওই দিন বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হবে। অতীতে এই দিনে যে কর্মসূচি পালিত হত, তার পরিবর্তে এবার স্বাস্থ্য পরিষেবাকে গুরুত্ব দিয়ে ‘আয়ুষ্মান দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের