নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থায় ক্ষুব্ধ হয়ে ভোট বয়কটের ডাক দিলেন শহরবাসী। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কৃষ্ণনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। 'রাস্তা নেই তো ভোট নেই' - এই দাবিতে সরব হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েকশো বাসিন্দা। যদিও প্রশাসনের তরফে এখনও বিষয়টি নিয়ে কোনো সদর্থক আশ্বাস মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগরের সাউথ গড় লেনের যাতায়াতের রাস্তাটি গত দুই দশক ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বহু বছর আগে নামমাত্র ইটের ওপর মোরাম বিছিয়ে দায় সারা হয়েছিল। সেই মোরাম উঠে গিয়ে এখন পাথরের গর্তে ভরা বিপজ্জনক চেহারা নিয়েছে। এমনকি ধুলোর দাপটে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন একাধিক বাসিন্দা। এছাড়াও দাবি, রাস্তার ধারের ধসও এলাকাবাসী নিজেদের অর্থ খরচ করে সারিয়েছিলেন। ফলে দীর্ঘ সময় ধরে চরম দুর্ভোগে দিন কাটছে ওই ওয়ার্ডের প্রায় ৪০০ মানুষের।

বাসিন্দাদের অভিযোগ, বেহাল পথের কারণে এলাকায় কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন ঢুকতে চায় না। ফলে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম বেগ পেতে হয়। বারবার পুর প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। এই আবহে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে চরম সিদ্ধান্ত নিয়েছেন এলাকার মানুষ। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে পথটির স্থায়ী সংস্কার না হলে কোনো প্রার্থীকেই ভোট দেবেন না তাঁরা। এমনকি কোনো রাজনৈতিক প্রতিনিধিকে এলাকায় ভোট প্রচারেও ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে পথচলতি ব্যক্তি চন্দন সাহা বলেন, 'আমি নিয়মিত এই পথে যাতায়াত না করলেও যখনই আসি, ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। আর এখানকার স্থায়ী বাসিন্দাদের তো রোজই নরকযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। রাস্তা সংস্কারের দাবিতে যাঁরা সরব হয়েছেন, তাঁরা একদম ঠিক কাজ করেছেন। এই রাস্তার দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের