নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR শুনানিতে ফের সামনে উঠে এল নাগরিক দুর্ভোগের ছবি। সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও নোটিশ পেয়ে চরম ভোগান্তিতে পড়লেন শিক্ষিত তরুণ। শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরের এই ঘটনায় প্রশাসনিক ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা ফিরোজ আলী শেখ (২৫) বৃহস্পতিবার হাজিরা দিতে দাঁড়ান বিডিও অফিসের দীর্ঘ লাইনে। সঙ্গে ছিল স্কুলের সার্টিফিকেট, পাসপোর্ট, বিদেশের ভিসা, বাড়ির দলিল সহ সমস্ত প্রয়োজনীয় নথি। অভিযোগ, সব প্রয়োজনীয় প্রমাণ থাকা সত্ত্বেও শুনানির কারণ স্পষ্ট করা হয়নি।

২০০২ সালের ভোটার তালিকায় বাবা, দাদু সহ গোটা পরিবারের নাম রয়েছে বলে দাবি। তবুও কারণহীনভাবে পাঠানো হয়েছে নোটিশ। অন্যদিকে প্রশাসনিক অফিসে একের পর এক ফর্ম আসতে শুরু করেছে। যা ইঙ্গিত দেয়, আগামীদিনে আরও বহু ভোটারকে একই প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে।
এ প্রসঙ্গে ফিরোজ আলী শেখ জানান, 'আমি ভারতীয় নাগরিক। উচ্চশিক্ষিত হয়েও যদি রোহিঙ্গা আতঙ্কে ভুগতে হয়, এর থেকে অপমানজনক কিছু হয় না। যা কাগজ চাইবে, সব দেখাতে প্রস্তুত। আমার দুটো পাসপোর্ট রয়েছে। সব কাজ ছেড়ে এভাবে দাঁড় করানো নিছক হয়রানি। নিজেকে যেন অপরাধী মনে হচ্ছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের