নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে। জেলায় জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। নিয়ম মেনে চলছে রুটমার্চ। ভোট এগোনোর পাশাপাশি বাড়ছে নিরাপত্তার তৎপরতা। এরই মাঝে নদীয়ায় মর্মান্তিক ঘটনা। নিজের বন্দুকের গুলিতে নিহত BSF জওয়ান। ভোটের মুখে এহেন ঘটনা শোরগোল ফেলে দিয়েছে নদীয়ায়।
সূত্রের খবর , মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডলে। বয়স ৩৪। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কর্তব্যরত ছিলেন তিনি। করিমপুরের মুরুটিয়ার রানিনগর ক্যাম্পে শনিবার রাতে ডিউটি চলাকালীন তাঁর বন্দুক থেকেই গুলি ছিটকে যায়। গুরুতর জখম অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সেনা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।

তদন্তকারীরা জানতে পেরেছেন , কেন্দ্রীয় বাহিনীর একটি ব্যাটেলিয়ানে তিনি কর্মরত ছিলেন। বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। ঘটনার সময় তিনি ক্যাম্পে প্রহরার দায়িত্বে ছিলেন। সেই সময়ই তাঁর হাতে থাকা রাইফেলের নল থেকে গুলি বেরিয়ে এসে তাঁর চোয়ালে আঘাত করে। গুলির শব্দে ক্যাম্পে থাকা অন্যান্য জওয়ানরা তড়িঘড়ি ছুটে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই দেহটি কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে মানসিক চাপ বা ব্যক্তিগত কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
ভোটের মুখে এই ঘটনা নিয়ে দানা বেঁধেছে রহস্য। উঠছে একের পর প্রশ্ন। সহকর্মীদের কাছেও বিষয়টি রহস্যজনক। জওয়ানের মৃত্যুর পরেই প্রশ্ন , এটা কি দুর্ঘটনা? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? ইতিমধ্যেই গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনিক মহলেও শোরগোল ফেলেছে এই ঘটনা।BSF-এর তরফে পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের