নিজস্ব প্রতিনিধি , হুগলী - নিজের চুরি যাওয়া বুলেট ফিরে পেতে অভিনব পথ বেছে নিলেন অমিতাভ চ্যাটার্জি। পুলিশের তদন্তে আস্থা রাখতে না পেরে সোশ্যাল মিডিয়াকেই করলেন শেষ ভরসা। সন্দেহভাজন ব্যক্তির ছবি সহ ফেসবুকে করা তার পোস্টই এখন এলাকাজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু। নাগরিক নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে প্রশ্ন তুলেছে এই ঘটনা।
স্থানীয় সূত্রের খবর , উত্তরপাড়া পুরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিতাভ চ্যাটার্জি। গত সোমবার বিকেল ৫.২৫ নাগাদ তার একটি কালো রঙের এনফিল্ড বুলেট চুরি হয়ে যায়। তিনি উত্তরপাড়া থানায় পুরো বিষয় সম্পর্কে লিখিত অভিযোগ করেন। পুলিশ পরবর্তী সময়ে তদন্তে নামলেও বুলেটটির কোন সন্ধান পাওয়া যায়না। তারপর তিনি ফেসবুকে সিসিটিভি ফুটেজ থেকে বের করা এক সন্দেহজনক ব্যক্তির ছবি সহ বুলেটের ছবি পোস্ট করেন। তিনি আরও লেখেন ওই বুলেটটি অথবা ওই ব্যক্তির সন্ধান যদি কেউ দিতে পারে তাহলে তাকে তিনি আর্থিকভাবে পুরস্কৃত করবেন।
অমিতাভ চ্যাটার্জি জানিয়েছেন, "এলাকায় বেশ কয়েক বছর ধরে চোরেদের উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে। ফাঁকা বাড়ি পেলেই তারা হাত সাফাই করতে পটু। বেশ কয়েকবার চোরের দলকে উত্তরপাড়া থানার পুলিশ গ্রেফতার করলেও কিছুদিনের মধ্যে তারা জামিন পেয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব আমার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময় বুলেটটির সন্ধানে পুলিশের তদন্ত কিছুটা হলেও অগ্রসর হয়েছে তবে এখনও তা খুঁজে পাওয়া যায়নি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের