নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর এই আবহে প্রচারের ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দলের নেতারা। নিজের ঘাঁটি বহরমপুরে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
শনিবার সকালে বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী। অভিযোগ, তিনি এলাকায় প্রবেশ করতেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের ডাকে বিশাল মিছিল তার পথ আটকায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের তরফে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু হয়, যার পালটা জবাব দেয় কংগ্রেস সমর্থকেরা। দুপক্ষের বাকযুদ্ধ মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীকেও নামানো হয়। শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা বলয় তৈরি করে অধীর চৌধুরীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের