নিজস্ব প্রতিনিধি , আসানসোল - আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিউ এগরা এলাকায় জনসংযোগে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয় তাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার আসানসোল দক্ষিণের নিউ এগরা এলাকায় জনসংযোগে বের হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই কিছু স্থানীয় বাসিন্দা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ ওঠে, ভোটের পর দীর্ঘদিন তাকে এলাকায় দেখা যায়নি। নির্বাচন ঘনিয়ে আসতেই তিনি আবার জনসংযোগে নেমেছেন এমন অভিযোগ তুলেই ক্ষোভ প্রকাশ করেন একাংশ বাসিন্দা।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। অভিযোগ, এর জেরে বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয়। দুই পক্ষের মধ্যে গালিগালাজও হয় বলে খবর। পরিস্থিতি সামাল দিতে বিধায়কের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
ঘটনার পর অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, 'যেখানেই যাচ্ছি, সেখানেই বাধা দেওয়া হচ্ছে। আমাদের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসানসোল দক্ষিণের প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি, তৃণমূলের সমস্যা হচ্ছে। শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের বাড়ি যাব।' তিনি আরও দাবি করেন, এলাকার উন্নয়নের জন্য একাধিক কাজ করতে চাইলেও প্রশাসনিক বৈঠকে তাকে ডাকা হয়নি এবং পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের