নিজস্ব প্রতিনিধি , নদীয়া - তেহট্টে নিখোঁজ বালকের দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে চড়াও জনতা। বেধড়ক মারধর ও ভাঙচুরে মৃত ২। ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, গতকাল বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। আজ সকালে বাড়ির পাশের পুকুরে ত্রিপলে মোড়া অবস্থায় তার দেহ ভেসে থাকতে দেখা যায়। আর এর পরেই উত্তপ্ত জনতা চড়াও হয় প্রতিবেশীর বাড়িতে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মণ্ডলই তাদের ছেলেকে খুন করেছে। সেই অভিযোগের জেরেই ক্ষুব্ধ জনতা উৎপল মণ্ডলের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর ও ভাঙচুর চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ কোনক্রমে ক্ষুব্ধ জনতার থেকে আহত অবস্থায় উৎপল মণ্ডল ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে। এরপর তাদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় উৎপল মণ্ডল ও এক মহিলা সদস্যের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় এক মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ক্ষুব্ধ জনতা প্রতিবেশীর বাড়িয়ে আগুনও ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তবে তৃতীয় শ্রেনীর ছাত্রের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের