নিজস্ব প্রতিনিধি , হুগলী - এক হাতে বিয়ের কার্ড, অন্য হাতে মৃত্যুর খবর! রহস্যজনকভাবে উদ্ধার হল ব্যবসায়ীর দেহ। নিখোঁজ হওয়ার দুদিন পরেই মিলল মর্মান্তিক খবর। আগামী ২৮ অক্টোবর বিয়ে হবার কথা ছিল এক ব্যক্তির। কিন্তু ঠিক তার আগেই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার নবমীর সন্ধ্যায় চন্দননগরের একটি আবাসনের ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওয়াসিম আক্রমের (৩০) নিথর দেহ। দরজা ভেঙে ঢুকে দেখা যায়, মৃতের হাত পা টেপ দিয়ে বাঁধা, পাশে রাখা দুটি বড় টলি ব্যাগের একটির গায়ে রক্তের দাগ। পুলিশের অনুমান, দেহ সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল কাজি মহসিন নামের এক ব্যক্তি, যাঁর সঙ্গে ওয়াসিমের ব্যবসায়িক লেনদেন চলছিল।

ব্যবসায়ী মহলে খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়। অভিযোগ উঠছে, কাজি মহসিন আগেও অনেকের সঙ্গে প্রতারণা করেছে। কারও কাছ থেকে পাথর নিয়ে টাকা দেয়নি, আবার কারও কাছ থেকে অস্ত্র দেখিয়ে ব্যাগ ছিনতাই করেছে। এমনকি প্রতিবেশীরাও তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঘটনার পর চন্দননগর পুলিশ কমিশনারেট ও হাওড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহ পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য। তদন্তে নেমেছে পুলিশ।

ওয়াসিমের পরিবার জানায় , ২৮ তারিখ সকাল ৯.৩০ নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছিল। তার কাছে ছিল প্রায় ৫০-৬০ লক্ষ টাকার দামী পাথর। পরিবার একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারেনি। এরপরেই সন্দেহ হয়। মৃতের দাদা অভিযোগ করেন , “আমার ভাইকে ডেকে এনে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর সঙ্গে একাধিক লোক জড়িত।”

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের