নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - তিন দিন ধরে নিখোঁজ, অবশেষে উদ্ধার ঝুলন্ত দেহ। এই ঘটনার পর থেকেই ক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্থানীয় মানুষজন। সোমবার বিকেলে মৃতদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে কয়েকশো মানুষ। তাদের দাবি, এটা কোনও আত্মহত্যা নয়, এটা খুন! উত্তেজিত জনতার ভিড় সামলাতে শেষমেশ হাজির হয় কমব্যাট ফোর্সও।


সূত্রের খবর , উদ্ধার হওয়া যুবকের দেহটি ভৈরব ক্ষেত্রপালের। বয়স ২৩। পরিবারের অভিযোগ, ভৈরবকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। অভিযোগ উঠেছে, ভৈরবের এক বান্ধবী তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল এক আত্মীয়র বাড়িতে। সেখানেই নৃশংসভাবে খুন করা হয় তাঁকে। পরে গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে ভ্যাম্বে কলোনির এক গাছে ঝুলিয়ে দেওয়া হয় দেহ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে জমে যায় কয়েকশো মানুষ। স্লোগান, ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। সব মিলিয়ে এলাকাজুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা। থানা ঘেরাও ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স।
মৃতের কাকিমা নমিতা ভগৎ ক্ষোভে ফেটে পড়ে বলেন, “আমাদের ছেলেকে ওই মেয়েটিই মেরে দিয়েছে। এখনও পর্যন্ত কোনও শাস্তি হয়নি। আমরা চাই অভিযুক্তদের কঠোর শাস্তি হোক। না হলে থানার সামনেই আমাদের বিক্ষোভ চলবে।”

স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ হাজরা জানান, “আমদের ছেলেটিকে নৃশংস ভাবে দাঁত মুখ থেতলে খুন করা হয়েছে। অথচ পুলিশ সেই অভিযোগ মানতে নারাজ। আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে । আমরা কিছুতেই আমদের ভাইয়ের মৃত্যু নিয়ে এমন অবিচার মেনে নেব না।”

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার নেপথ্যে আসল রহস্য কী, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে তদন্তকারীরা। তবে পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। রহস্যময় এই মৃত্যু ঘিরে এলাকায় এখনো চাপা উত্তেজনা। স্থানীয়রা বলছেন, দোষীরা যতদিন না আইনের জালে ধরা পড়ছে, ততদিন এই বিক্ষোভ চলতেই থাকবে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা