নিজস্ব প্রতিনিধি , হুগলি - হঠাৎই যেন অদৃশ্য হয়ে গেলেন যুবক ! পাঁচ দিন কেটে গেলেও এখনো কোনো খোঁজ মেলেনি তার। পরিবারের দাবি ছিল অপহরণের। পুলিশি তদন্ত এখনও চলছে। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়েছে ঘনিষ্ঠ বন্ধু শিবনাথ সাউ। তবুও নিখোঁজ যুবক লক্ষ্মণ চৌধুরীর এখনো কোনো হদিস মেলেনি। রহস্য ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবার ও প্রতিবেশী। বাঁশবেড়িয়ার ঝুলুনিয়ায় ব্রিজের নিচে পথ অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান।

সূত্রের খবর, ঘটনার পর যুবকের মা পুষ্পা দেবী চৌধুরী ও বোন সুস্মিতা চৌধুরী থানায় পরিকল্পিত অপহরণের লিখিত অভিযোগ জানান। তারপর থেকেই বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি ধৃত শিবুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও আরও কয়েকজন সন্দেহভাজনকে থানায় ডেকে পাঠিয়ে জেরা চলছে। পুলিশের অনুমান, পুরনো কোনো শত্রুতা থেকেই এই ঘটনার সূত্রপাত হতে পারে।
বাঁশবেড়িয়ার এক ব্যবসায়ীর কাছে কাজ করত লক্ষ্মণ। তবে তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগও রয়েছে। জানা গেছে, তাঁর নামে মোট আটটি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি নাকি খুনের মামলা। প্রায় আট বছর জেলেও ছিলেন তিনি। এই অপরাধজগতের যোগসূত্রের কারণেই তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য আরও গভীর হয়েছে।
নিখোঁজের পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় শুক্রবার বাঁশবেড়িয়ার ঝুলুনিয়ায় ব্রিজের নিচে পথ অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দ্রুত লক্ষ্মণকে খুঁজে বার করতে হবে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।পুলিশ জানিয়েছে, তদন্তে গতি আনা হয়েছে। খুব শিগগিরই রহস্যের জট খুলবে বলে আশা করা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের