নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ছয় বছরের এক শিশুর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। শনিবার থেকে নিখোঁজ থাকা শিশুর দেহ রবিবার এলাকার একটি ঝোপের মধ্যে উদ্ধার হয়। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট না হলেও, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছিন্নমস্তা তুরিপাড়া এলাকার। শনিবার থেকে বছর ছয়েকের ঋত্বিক রুজ নিখোঁজ ছিল। রবিবার সকালে বাসিন্দারা এলাকার একটি ঝোপের মধ্যে শিশুটিকে অসাড় অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃত শিশুর বাবা ছোটু রুজ জানান, ' গতকাল থেকেই আমার বড় ছেলে নিখোঁজ ছিল। পুলিশের কাছে গিয়ে অভিযোগ করার পরেও অনেক খোঁজাখুঁজি করা হয়। রাত ৩ টে পর্যন্ত খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি। তারপর আজ সকালে এলাকার লোকেরা ঝোঁপের মধ্যে পড়ে থাকতে দেখে।' প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। তবে এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিজেপি নেতা অঙ্কুর রায়। তিনি বলেন, ' গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পুলিশের কাছে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই তারাও খোঁজখবর শুরু করে। সকালে জঙ্গলের দিকে কিছু কুকুরের চিৎকার শুনে গ্রামবাসীরা গিয়ে মৃতদেহটি দেখতে পায়। কিভাবে মৃত্যু এখনই বলা যাচ্ছে না পুলিশ তদন্ত করছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের