নিজস্ব প্রতিনিধি , বীরভূম - এমন অনেক গ্রাম আছে যেখানে পায় কয়েকশো পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। তবুও হাল না ছেড়ে তারা নিজেদের জীবিকা নির্বাহ করেই চলেছেন। যার মধ্যে অন্যতম চাষাবাদ। তাদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমদের নিত্যদিনের চাহিদা মেটে। শখ , আশা তারা আগেই জলাঞ্জলি দিয়েছে , তবে ঘরে ছেলে মেয়েদের কথা ভাবলেই চোখে জল আসে। নিজেদের জামাকাপড়ের সংখ্যা গুটিকয়েক। তবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে অনেককিছুই করতে হয়। গ্রামের এই দুস্থ পরিবারগুলোর উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিলেন তাইকোন্ডো প্রশিক্ষক বুদ্ধিশ্বর মন্ডল।
সূত্রের খবর , গ্রামের গরিব দুখীদের কথা মাথায় রেখে আয়োজিত হল ২ টাকার হাট। শনিবার ২ টাকার বিনিময়ে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হল কিছু পুরোনো জামাকাপড় ,যা প্রায় নতুন বললেই চলে। সঙ্গে দেওয়া হল একটি করে ডিটারজেন্টের প্যাকেট। বোলপুর , সিউড়ি , লাভপুর , কলকাতা থেকে অনেকেই বুদ্ধিস্বর বাবুর নেতৃত্বে সেসব জামাকাপড় সংগ্রহ করেছিলেন। মাত্র ২ টাকার বিনিময়ে এই হাট থেকে জামাকাপড় সংগ্রহ করার পর ভীষণই খুশি সকলেই। প্রায় ১৫০ জন গ্রামবাসী এই হাট থেকে ৮০০ জামাকাপড় সংগ্রহ করেন।

বুদ্ধিশ্বর মন্ডল বলেছেন , "আমি সবসময় চাই গ্রামের দুস্থরা যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেন। তাই আমি কখনও কখনও নতুন জামাকাপড় দেওয়ারও চেষ্টা করি। আবার আজকে পুরোনো জামাকাপড়ের হাট বিসিয়েছি। গ্রামের প্রায় প্রত্যেকেই এই হাটে এসে জামাকাপড় কিনেছেন। সকলেই ভীষণ খুশি। তারা যেন এই জামাকাপড় কাচতে পারেন তাই একটা ১০ টাকার ডিটারজেন্টের প্যাকেটও দিয়েছি আমি। আমার খুব ভাল লাগছে গ্রামের লোকেদের মুখে হাসি ফুটিয়ে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের