নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - নিম্নমানের পোকাধরা খারাপ রেশন বিলির অভিযোগ উঠলো রাজগঞ্জের ডিলারের বিরূদ্ধে। রেশন থেকে বিলি করা হচ্ছে পোকাধরা চাল আটা। খাওয়ার অযোগ্য সামগ্রী দেওয়ায় ক্ষোভ উগরে দিলো আমবাড়ি মহামায়া কলোনির স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রেশন ডিলার উত্তম কুমার বিশ্বাস আমবাড়ি কলোনিতে দুয়ারে রেশন দিতে আসেন। কিন্তু রেশন থেকে পোকা ধরা চাল, খাওয়ার অযোগ্য আটা দেওয়া হয় প্রতি সময়। শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এই খাবার খেয়ে। বাধ্য হয়ে রেশন বাইরে বিক্রি করে দিচ্ছেন এলাকাবাসী। শুক্রবার সকালে রেশন আসতেই রীতিমত ক্ষোভে ফেটে পরে এলাকাবাসী। তাদের অভিযোগ , সরকার এত খারাপ দ্রব্য পাঠায় না, এগুলো সব রেশন ডিলারদের চক্রান্ত।
স্থানীয় বাসিন্দা মহামায়া দত্ত জানায় ," প্রতিমাসে খাবার অযোগ্য জিনিস দেয়, বাধ্য হয়ে বিক্রি করি বাইরে। গরু ছাগল ও খায় না এত খারাপ খাবার। আমরা বাইরে বিক্রি করি বলে প্রতিবার এত খারাপ জিনিস পাঠায়। পোকাধরা নষ্ট চাল, পচা আটা খাবো কি করে ? আমরা খাবার যোগ্য জিনিস চাই ।"
রেশন সংক্রান্ত অভিযোগ করে স্থানীয় বাসিন্দা জয়সোনা মন্ডল জানায় ," আমরা গরিব মানুষ, মমতার দয়ায় বেঁচে আছি। নিরুপায় হয়ে চাল নিচ্ছি, বাইরে থেকে কেনার ক্ষমতা নেই। একটু খাবার উপযুক্ত জিনিস আশা করি। এরম পোকাধরা খাবার কি করে খাবো? সরকার এই অন্যায়ের ব্যবস্থা নিক, আমরা ভোট দিচ্ছি, না খেয়ে মরার জন্য না ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের