নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছানার কোফতা , ছানার ডালনা , ঢোকার ডালনা , পনিরের তরকারি। নিরামিষ হলে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই পদ। এবার সেই নিরামিষ পদে যুক্ত হল আরও এক রেসিপি। বানিয়ে ফেলুন ছানার ডাবমালাই। দোকান থেকে না কিনে সহজেই ঘিরে দুধ কাটিয়ে বানিয়ে ফেলুন ছানা। একঘেয়ে তরকারির স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এই রেসিপি।
আসুন জেনে নি কিভাবে বানাবেন ছানার ডাবমালাই -
২৫০ গ্রাম ছানা
১ কাপ নারকেল কোরানো
ডাবের শাঁস
১ লিটার দুধ
কাজু, কিশমিশ আধ কাপ
আধ চামচ গোটা জিরে
৩-৪ টি এলাচ
২টি তেজপাতা
১ চামচ আদাবাটা
নুন ও চিনি স্বাদমতো
রন্ধন প্রণালী -
ছানা, নুন ও ময়দা ভাল করে মেখে নিন। নরম করে মাখতে হবে, যাতে কোনও দলা না থাকে। এরপর ছোট ছোট গোল করে কাপের আকার দিন। তাতে কিশমিশ ও কাজু ভরে বলের মতো গড়ে নিন। সব ছানাই এভাবে ছোট ছোট বলের মতো গড়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে বলগুলি ভাল করে কোফতার মতো ভেজে নিন।
এবার গ্যাস জালান। ওই তেলেই তেজপাতা, এলাচ ও জিরে ফোড়ন দিন। আঁচ কমিয়ে নারকেলের দুধ দিন। নাড়াচাড়া করে তাতে ডাবের শাঁস দিন। নুন, চিনি, কাঁচালঙ্কা যোগ করে সামান্য গরম জল দিয়ে ঢেকে বসিয়ে দিন। ৫-১০ মিনিট কম আঁচে রান্না করুন। এবার ছানার কোফতাগুলি দিয়ে সামান্য গরমমশলা ও ঘি দিয়ে ঢেকে রাখুন আরও মিনিট পাঁচেক। নামিয়ে নিয়ে গরম ভাতে অথবা লুচি বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের