নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের ভোট গ্রহণের সরঞ্জাম প্রদানের কাজ শুরু হলো। মঙ্গলবার সকাল থেকেই রানাঘাট কলেজ প্রাঙ্গণে ভোট কর্মীদের ব্যস্ততা চোখে পড়ার মতো ছিল। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। নির্দিষ্ট সময়ে ভোটকেন্দ্রে পৌঁছে দিতে তৎপর রয়েছে জেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। অন্যান্য জেলার মতোই আগের দিন রানাঘাট উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব, দক্ষিণ ও ৮৬ শান্তিপুর বিধানসভা-এই ৪টি বিধানসভার ভোট গ্রহণ প্রক্রিয়ার প্রস্তুতি চলছে এই কেন্দ্রে। আসবাবপত্র ও ইভিএম মেশিন সংগ্রহ করে যার যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা। কলেজ চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সতর্কতা অবলম্বন করা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ ধাপে যাতে কোনো ত্রুটি না থাকে, সেদিকে কড়া নজর রাখছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। রানাঘাট কলেজ প্রাঙ্গণকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটকর্মীরা যাতে প্রয়োজনীয় সমস্ত আসবাবপত্র ও নথি ঠিকমতো বুঝে পান, তার জন্য খোলা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক। সামগ্রিক এই কর্মকাণ্ডকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় একটি সাজ সাজ রব তৈরি হয়েছে।
এক ভোটকর্মী জানান, 'সকাল থেকেই ইভিএম ও প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেওয়ার কাজ চলছে। প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট ভালো। রানাঘাট কলেজ চত্বরে খুব সুন্দরভাবে সব গুছিয়ে দেওয়া হয়েছে। আমাদের গন্তব্য শান্তিপুর। আশা করছি বিকেলের মধ্যেই আমরা নির্দিষ্ট বুথে পৌঁছে যাব। কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই, পরিকাঠামো এখন পর্যন্ত ঠিকই আছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের