নিজস্ব প্রতিনিধি , মালদহ - পরকীয়ার জালে ফের প্রাণ হারালেন নিরীহ সাংসারিক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম দুর্লভ সাহা (আনুমানিক ৩৫)। গোটা ঘটনায় স্থানীয় তরুণী সালমা সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের কালিতলায়। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে , সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হওয়ার পর গত এক বছর ধরে কালিতলার দুর্লভ সাহার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন চাঁচলের সালমা সরকার (২৫)। প্রেমের ছলনায় দীর্ঘদিন ধরে দুর্লভ সাহার কাছ থেকে টাকা আদায় করত মুসলিম কনটেন্ট ক্রিয়েটর তরুণী সালমা সরকার। এরই মাঝে দুর্লভের স্ত্রী মৌসুমীর সঙ্গে শুরু হয় সাংসারিক অশান্তি। বাড়িতে বিষয়টি জানার পর দুর্লভের স্ত্রী তার দুই কন্যা সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। তবে, সম্প্রতি দুর্লভ সাহা ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। কিন্তু সম্পর্ক বিচ্ছেদ জন্য ১৫ লক্ষ টাকা দাবি করেন সালমা সরকার। এই নিয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে ৬ই ডিসেম্বর সামাজিক মাধ্যমে লাইভে এসে আত্মহত্যা করেন দুর্লভ সাহা।

মৃতের স্ত্রী মৌসুমী সাহা জানিয়েছেন, "আমার স্বামীর ১ বছর ধরে সালমা সরকার নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। কাজের সূত্রে আলাপ হয় তাদের। এর আগেও একাধিক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় করেছেন ওই মহিলা। আমি এই বিষয়টি নিয়ে আগেও থানায় অভিযোগ জানিয়েছিলাম। সম্পর্ক বিচ্ছেদ জন্য ১৫ লক্ষ টাকা চেয়েছিল ওই মহিলা। এই নিয়ে মানসিক চাপে আমার স্বামী আত্মহত্যা করে। আমি ওই মহিলার `দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের