নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচনের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে আটক ২ যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পলাশীপাড়া থানার অন্তর্গত কুলগাছি এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সক্রিয় অস্ত্র পাচারচক্রের মূল চক্রীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের প্রাক্কালে এমন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মহল।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন জামাল হোসেন, মালদহ জেলার বৈষ্ণবনগর থানার অনন্তপুরের বাসিন্দা। অন্যজন নুশান শেখ, বাড়ি পলাশীপাড়ার পলশুন্ডা পশ্চিম মাঠপাড়া এলাকায়। গোপন খবর পেয়ে ওই অঞ্চলে নজরদারি শুরু করে পুলিশ। সোমবার ভোররাতে তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এরপর অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়।

এ প্রসঙ্গে তদন্তকারী এক আধিকারিক জানান, 'আমাদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যেই আনা হয়েছিল। এর পিছনে নিশ্চিত কোনও বড়সড় নেটওয়ার্ক কাজ করছে। সামনেই নির্বাচন তাই কড়া নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি জেলাকে অপরাধমুক্ত করতে এই ধরণের অভিযান চলতে থাকবে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের