নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে একসঙ্গে ছয়টি পরিবার যোগ দিল বিজেপিতে। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে তুলে নেয় তারা। নির্বাচনের প্রাক্কালে এই যোগদান রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মণের হাত ধরে কোচবিহার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছয়টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে। যোগদানকারী সদস্যদের মধ্যে রয়েছেন দীপু দে, বাবাই চক্রবর্তী, তমাল রায়, রবি দাস, সঞ্জিপ ভৌমিক এবং রাজস্ব চক্রবর্তী।
নতুন দলে যোগদান দেওয়ার পর তারা জানান, ' রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে তাতে শিল্পায়নের কোনো বার্তা নেই। মাদ্রাসার জন্য রাজ্য সরকারের বরাদ্দ কিছুই নেই। তাই আগামী প্রজন্মকে সুরক্ষা দিতে আর নতুন সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের বিজেপিতে যোগদান।'
জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মণ বলেন, ' ২০২১ সালে তৃণমূলের চাপের মুখে পড়ে এক নেতা বিজেপি ছেড়ে সেখানে যোগদান করেছিলেন তবে এখন সেই নেতা সহ আরও ৫ জন বিজেপিতে যোগ দিয়েছে। তৃণমূলের লাগামহীন সন্ত্রাস আর দুর্নীতির জন্য এই সরকারকে বিসর্জন দেওয়ার লক্ষ্যে এনারা বিজেপিতে এসেছে। বিকশিত ভারতের পাশপাশি বিকশিত পশ্চিমবঙ্গ হওয়ার লক্ষ্যে এই যোগদান।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের