নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচন ঘনিয়ে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছিল অভয়ার বাবা - মায়ের প্রার্থী হওয়া নিয়ে। সেই জল্পনার মাঝেই বৃহস্পতিবার অভয়ার বাবা - মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আর এই সাক্ষাৎকারকে ঘিরেই জল্পনা তুঙ্গে। যদিও পরিবারের স্পষ্ট বক্তব্য, তাদের দাবি একটাই ন্যায়বিচার।
২০২৪ সালে আর. জি.কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের মামলা রাজ্য তথা গোটা দেশজুড়ে তোলপাড় ফেলেছিল। ঘটনার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে অভয়ার বাবা - মা। ন্যায়বিচারের দাবিতে একাধিকবার তাদের কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতেও দেখা গেছে। নির্বাচনের প্রাক্কালে একাধিক বার নানা মহলে গুঞ্জন উঠেছিল অভয়ার বাবা - মায়ের প্রার্থী হওয়া নিয়ে। সেই গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার অভয়ার বাবা - মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা অর্জুন সিং। আর এই সাক্ষাৎকার অভয়ার বাবা - মায়ের রাজনীতিতে আসার জল্পনাকে বেশ কিছুটা উসকে দিয়েছে।
যদিও পরিবারের দাবি, অর্জুন সিং শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতেই তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সামনে নির্বাচন থাকলেও তাদের কাছে কোনও ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন অভয়ার বাবা। তিনি জানান, ' আমরা পরিষ্কার বলেছি-আমাদের লক্ষ্য একটাই, ন্যায়বিচার। রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।'
অন্যদিকে, বিজেপি নেতা অর্জুন সিং জানান, ১৪ মার্চ প্রধানমন্ত্রীর সফরে এই বিষয়টিকে তিনি তুলে ধরবেন এবং পরিবারের ন্যায়বিচারের দাবির কথা জানাবেন। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল এবং মামলার বর্তমান পরিস্থিতি নিয়েও পরিবারের সঙ্গে আলোচনা হয়েছে।
পরিবারের তরফে আরও জানানো হয়েছে, শুরু থেকেই যদি বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে যোগাযোগ রাখত, তাহলে হয়তো কোনও সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু দীর্ঘ সময় সেই যোগাযোগ না থাকায় এখন রাজনৈতিক পথে হাঁটার প্রশ্নই ওঠে না। অভয়ার মাও জানান, তিনি মানসিকভাবে রাজনীতিতে আসার মতো অবস্থায় নেই। তাঁর কথায়, মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্নের সঙ্গেই তাদের জীবনের অনেক কিছু শেষ হয়ে গিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের