নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নির্বাচনের আগে পুলিশের অভিযানে উদ্ধার হল একাধিক বিস্ফোরক। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কার শিবনগর এলাকায়। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের মুহূর্তে এমন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে শুক্রবার গভীর রাতে একটি টহলদারি দল এলাকায় গাড়ি নিয়ে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় পুলিশকে দেখে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। ধাওয়া করার সময় সে পাশের আম ও লিচু বাগানে একটি ব্যাগ ফেলে যায়। পরে ওই ব্যাগ থেকে ১৫টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়। সেগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। পরে বোমাগুলি নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মিলন শেখ জানান, 'যে জায়গায় বোমা উদ্ধার হয়েছে সেখানে বাচ্চারা সারাদিন খেলাধুলো করে। গরু ছাগল চরে বেড়ায়। বিস্ফোরণ হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। এই এলাকায় আগে কখনও এমন হয়নি। আমরা আতঙ্কে রয়েছি। পুলিশকে ধন্যবাদ জানাই তাঁদের তৎপরতার জন্য। নিরাপত্তা বজায় থাকুক, এটাই চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের