নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তুফানগঞ্জের বলরামপুর চৌপথিতে বিজেপি মণ্ডল সম্পাদককে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শাসক ও বিরোধী দলের তরজায় উত্তেজনা আরও বেড়েছে।
সূত্রের খবর, শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত তুফানগঞ্জ জুড়ে তপ্ত রাজনৈতিক পরিবেশ। আক্রান্ত বিজেপি নেতা অক্ষয় দাস তুফানগঞ্জ বিধানসভা এলাকার ১ নম্বর মণ্ডল সম্পাদক। সেদিন রাতেই তুফানগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বলরামপুর চৌপথির কাছে আচমকাই কয়েকজন দুষ্কৃতী তার উপর চড়াও হয়। অভিযোগ, কোনও কথা না বলেই তাকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
বিজেপির অভিযোগ, এই হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। স্থানীয় বিজেপি নেতা জুগল কিশোর দাস বলেন, 'তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলেই এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। আমাদের নেতা অক্ষয় দাসকে ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে দমন করার চেষ্টা চলছে।' যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,'এটি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের