নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দুয়ারে বিধানসভা ভোট, তার আগেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক ময়দান। কুলতলিতে শাসক ও বিরোধী দলের সংঘর্ষে ছড়াল চরম রাজনৈতিক উত্তেজনা। শনিবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকায়। জানা গেছে, শনিবার মৎস্যজীবীদের নিয়ে বিজেপির একটি সভা চলছিল। সেই সভাকে ঘিরেই শুরু হয় অশান্তি। বিজেপির অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল কর্মীরা হামলা চালায়। সেই হামলায় বিজেপি কর্মী সুজিত সরকার গুরুতরভাবে আহত হন। অন্যদিকে, সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিজেপি কর্মীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কুলতলি থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে ঘিরে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতার দাবি, এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ঢেকে বিজেপির পতাকা লাগানো হচ্ছিল। তার প্রতিবাদ জানাতেই পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনের উপর হামলা চালানো হয়। এরপরই দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের