নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের দামামা প্রায় বেজেই গেছে। এখন অপেক্ষা শুধু দিনক্ষণ ঘোষণা হওয়ার। আর তার আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। সারা রাজ্যের পাশাপাশি স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্র। সেখানে সুষ্ঠভাবে ভোট করানোর লক্ষ্যে এবার এলাকায় পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। কোথায়, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে আগেই তা ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই, রাজ্যের একাধিক জায়গায় রুট মার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাল ভাটপাড়া এলাকায়। উত্তর ২৪ পরগণার শিল্পাঞ্চলভিত্তিক এলাকা হিসেবে পরিচিত ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্র বরাবরই রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল। অতীত নির্বাচনে অশান্তির অভিযোগ উঠেছে একাধিকবার। তাই এবার ভোট ঘোষণা হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় বাহিনীকে আপাতত রাখা হয়েছে ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ে। এলাকাজুড়ে শুরু হয়েছে রুট মার্চ ও টহলদারি। বাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ অনেকটাই বেড়েছে বলে দাবি স্থানীয়দের। বাসিন্দাদের একাংশের কথায়, 'শান্তিপূর্ণ ভোট চাই। কোনও ভয় বা অশান্তি ছাড়া যেন সবাই ভোট দিতে পারেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের