নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের আগে দলবদলের রাজনীতি। রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত ভাটপাড়ায়। বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দলের পরিচিত মুখ রাজ বিশ্বাস। শনিবার টিটাগরে তৃণমূলের জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ ভৌমিক।
রাজ বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকার পর এবার তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। টিটাগর জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজ্যোতি ঘোষ, সৌরভ সিং সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
যোগদানের পর রাজ বলেন, ' বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট করাতে চাইছে। বাংলায় একাধিক ভালো শীর্ষ নেতৃত্ব থাকার পরেও তাদের ওপর কোনো ভরসা নেই। বাইরের লোককে প্রার্থী করা হচ্ছে। এইভাবে কোনদিনই বাংলা জিততে পারবে না বিজেপি। এই বাংলায় যেভাবে লক্ষ্মীর ভান্ডার ও যুব সাথী চলছে তাতে করে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসতে চলেছেন। আর সেই কারণেই আমার তৃণমূলে আসা।'
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, ' বিগত লোকসভা নির্বাচনে ৭টার মধ্যে একটি আসনে আমি হেরে গিয়েছিলাম আর সেটা হচ্ছে ভাটপাড়া। এই ভাটপাড়ায় বিজেপিকে জয়যুক্ত করার যারা কান্ডারী ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে রাজ। সেই চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে জেতাতে এবং বিজেপির বহিরাগত অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলে যোগদান করেছেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের