নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের প্রাক্কালে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিতাই বিধানসভা এলাকায়। ধৃতের নাম ভানু বর্মন (৩৫)। বাড়ি দাওয়াবাড়ি অঞ্চলে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে , গোপন সূত্র মারফত নির্দিষ্ট খবর পেয়ে নেতাজি বাজার এলাকায় তল্লাশি চালায় পুলিশ। বুধবার গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ভানুকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ধরা পড়ে সে। এরপর অনুসন্ধানে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কারতুজ উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, 'ভানুর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অসামাজিক কারবারের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে আসন্ন ভোটের কোনওরকম যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের