নিজস্ব প্রতিনিধি , হুগলী - নিত্য প্রয়োজনীয় জিনিস ডেলিভারি দিতে এসে মহিলাকে শ্লীলতাহানি। মহিলা প্রতিবাদ করায় উল্টে কুরুচিকর মন্তব্য করে যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলীর চন্ডীতলা থানা এলাকায়। পরে ঘটনাস্থলে এসে যুবক ক্ষমা চাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রের খবর , শুক্রবার রাতে বর্ষা কাড়ার নামে এক মহিলা অনলাইনে কিছু জিনিস অর্ডার করে। ডেলিভারি সংস্থার পক্ষ থেকে বছর ১৮ এক যুবক আসে ডেলিভারি দিতে। অভিযুক্তের নাম ইমতিয়াজ লস্কর বাড়ি চন্ডীতলা থানা এলাকায়। ডেলিভারি দেওয়া হয়ে গেলে ফিরে যাওয়ার সময় ওই ডেলিভারি বয় মহিলাকে অশ্লীল প্রস্তাব দেন। মহিলা প্রতিবাদ করায় বাইকে করে চম্পট দেয় যুবক। পরে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা ঘটনা জানান। কিছুক্ষণের মধ্যে পোস্টটি ভাইরাল হয়। ছেলেটি মহিলার বাড়ির সামনে আসলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে উত্তম মধ্যম গণধোলাই দেয়।
বর্ষা কাড়ার জানিয়েছেন, "সোশ্যাল মিডিয়া থেকে আমি ওর নাম্বার জোগাড় করি। ওকে ডাকলে প্রথমে সে আসতে চায় নি। আমি ছেলেটিকে পুলিশে দিতাম কিন্তু ওর বাবা আমায় অনুরোধ করায় ছেড়ে দিলাম ওকে। এতো বার আমি অনলাইনে জিনিস অর্ডার করেছি কখনও আমার এরকম অভিজ্ঞতা হয়নি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের