নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তালা বদ্ধ আবাসনের ভিতর থেকে মিলল তরুণীর ঝুলন্ত দেহ। একই আবাসন থেকে মৃত তরুণীর লিভ-ইন সঙ্গীকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার নিউটাউন এলাকায়। খুন নাকি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তারই তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ ফ্ল্যাটের কোনও সাড়াশব্দ না মেলায় সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে তরুণীর দেহ উদ্ধার করে। একই সঙ্গে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় লিভ-ইন সঙ্গীকেও।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম তৃষা সাহা (২৫)। তিনি গত প্রায় চার মাস ধরে নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকার একটি ফ্ল্যাটে লিভ-ইন পার্টনার সৌভিক রায়ের সঙ্গে বসবাস করছিলেন। সোমবার ওই ফ্লাট থেকে তৃষার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তার পার্টনার সৌভিকেও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, 'তৃষার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করছে, দুজনের মধ্যে কোনও অশান্তির জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের