নিজস্ব প্রতিনিধি , মালদহ - বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে মৃত্যু নাবালকের। নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে যায় চার চাকা গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারান নাবালক। শুক্রবার তরুণের মৃত্যুর প্রতিবাদে পথ আটকে বিক্ষোভ দেখান ইংলিশবাজার এলাকার বাসিন্দারা। পুলিশ আসার পর তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা থেকে টায়ার , তার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইংরেজবাজারের বাসিন্দারা। খবর পেয়ে বিক্ষোভকারীদের আটকাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ যাওয়ার পরেই বিক্ষোভ বিশালাকার ধারণ করে। পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার সহ কয়েকজন পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এমনকি কাঁদানে গ্যাসও ছুঁড়ে মারা হয় বিক্ষোভকারীদের দিকে।

ঘটনাটি ইংলিশ বাজার থানার কোতুয়ালি এলাকার। বুধবার একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গৃহস্থ বাড়িতে ঢুকে পরে।বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের মেডিকেল কলেজ হাসাপাতালে মৃত্যু হয় ছয় বছর বয়সী দীপ পোদ্দারের। নিষ্পাপ নাবালকের প্রাণ হারানোর ঘটনাটি কোনোভাবেই মানতে পারছেন না স্থানীয়রা।
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন , "দাদা , বৌদি , সন্তান তিনজনেই ঘরে ছিল। চার চাকাটি এমনভাবে ঢুকে পরে যে সবাই গাড়ির তলায় চলে যায়। কোনোভাবে জীবিত অবস্থায় দাদা বৌদিকে টেনে বের করে আনা হয়। বাচ্চাকে বের করা হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ কোনো অভিযোগ না নিয়ে উল্টো আমাদের ওপর লাঠিচার্জ করে। আমাদের ওপর অত্যাচার করে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের