নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু। ষাটোর্ধ ব্যক্তি শক্তিপদ দাসের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা। যদিও ভোটের আবহে এই মৃত্যু ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
নন্দীগ্রামের ভেকুটিয়া জেলেমারা এলাকার বাসিন্দা শক্তিপদ দাস ওরফে ফড়িং একসময় বিজেপির কর্মী ছিলেন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে বিষ খান বলে অভিযোগ। পরে দরজা ভেঙে পরিবারের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে। এরপর তাকে দ্রুত নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের দাবি, 'শক্তিপদ দাসের আমাদের প্রচারে আসার কথা ছিল। আর সেই বিষয়টি জানাজানি হতেই বিজেপির লোকেরা তাকে হুমকি দিতে থাকে। কিন্তু সেই হুমকি উপেক্ষা করেও তিনি প্রচারে অংশ নিতে আসছিলেন সেই সময় বিজেপির লোকেরা তাকে মারধর করে। এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত খুনের ঘটনা।'
যদিও পরিবারের সদস্যদের দাবি, শক্তিপদ দাস দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত ও পারিবারিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই পরিবারের সঙ্গে তার অশান্তি লেগে থাকত। যেদিন ঘটনাটি ঘটে তার আগের দিন রাতেও বাড়িতে অশান্তি হয়েছিল বলে জানা যায়। আর এরপরেই পরের দিন সকালে কেউ বাড়িতে না থাকায় সে বিশ খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের