নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - দীর্ঘ কয়েক দশক ধরে পাকা রাস্তার সমস্যায় ক্ষুব্ধ হয়ে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ঝালদা ২ নম্বর ব্লকে। 'নো রোড, নো ভোট' - এই স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ঝালদার হরতান গ্রামে কোনও পাকা রাস্তা তৈরি হয়নি। রিগিদ হাই স্কুল থেকে সংশ্লিষ্ট অঞ্চলে পর্যন্ত যাতায়াতের পথটি বর্তমানে চলাচলের অযোগ্য। বিশেষ করে বর্ষাকালে কাদার দাপটে পথ চলা কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ভুগছেন কয়েকশো পরিবার। গ্রামবাসীদের দাবি, প্রায় ১৪ কিলোমিটার হেঁটে গেলে তবেই কোনও যানবাহনের দেখা পাওয়া যায়।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলাশাসক এবং সাংসদ-সকলকে স্মারকলিপি জমা দেওয়া হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি। রাস্তার কঙ্কালসার চেহারার কারণে স্কুল-কলেজের পড়ুয়ারা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এমনকি কোনও প্রসূতি বা মুমূর্ষু রোগী থাকলে তাঁদের কাঁধে করে নিয়ে যেতে হয়। গত বছর গ্রামে পানীয় জলের ট্রাঙ্ক আনতে গিয়ে এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে অভিযোগ। এই আবহে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে সরব হয়েছেন সাধারণ মানুষ। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, সমস্যার স্থায়ী সমাধান না হলে ২৪১ জয়পুর বিধানসভা কেন্দ্রে ভোটদান থেকে বিরত থাকবেন সকলে।
এ প্রসঙ্গে বিক্ষোভকারী ভক্তিপদ মাহাত বলেন, '১৯৭৭ সাল থেকে আমি এই কষ্ট সহ্য করছি। ভোটের সময় সব দলের নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু জেতার পর আর কারও দেখা মেলে না। আমরা ভালো মনে তাঁদের বিশ্বাস করে ঠকে যাই। প্রসূতি মায়েদের হাসপাতালে নিতে গেলে কোনও অ্যাম্বুলেন্স বা গাড়ি গ্রামে ঢুকতে চায় না। আমাদের দাবি একটাই - আগে রাস্তা হোক, তবেই আমরা ভোটকেন্দ্রে যাব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের