নিজস্ব প্রতিনিধি , কলকাতা - LPG দাম বৃদ্ধির জেরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। স্ট্যান্ডে পাওয়া যাচ্ছে না অটো আবার কোথাও বেড়েছে অটোর ভাড়া। অনেক এলাকায় গ্যাস না পেয়ে খালি সিলিন্ডার নিয়েই বাড়ি ফিরছেন মানুষ। ভোটার মুখে এই জ্বালানি সঙ্কট ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপানউতর। এরই প্রতিবাদে পথে নেমেছে INTUC সেবাদল।
সূত্রের খবর , বর্তমানে LPG গ্যাসের মূল্য বৃদ্ধি আর তীব্র ঘাটতির কারণে প্রতিবাদ জানিয়েছে INTUC। যুদ্ধের পরিস্থিতির পরে কেন্দ্রের প্রস্তুতি আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে উঠেছে প্রশ্ন। এই অবস্থায় মহম্মদ আলি পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভেনিউর বিজেপি কার্যালয় পর্যন্ত মাথায় খালি গ্যাস সিলিন্ডার ও সবজির ঝুড়ি নিয়ে মিছিল করে ধর্নায় বসলো INTUC কর্মীরা।ভোটের আগে এই সঙ্কটকে ইস্যু করে একে অপরকে দোষারোপ করছে বিভিন্ন রাজনৈতিক দল। মানুষের প্রয়োজন আগে নাকি ভোটের রাজনীতি এই প্রশ্নও জোরালো হচ্ছে। জ্বালানি সঙ্কট যেন একপ্রকার অচলাবস্থার রূপ নিচ্ছে বলে মত সাধারণ মানুষের।
INTUC সংস্থার নেতা প্রমোদ পান্ডে জানান ,' যতক্ষণ মোদি গ্যাস সিলিন্ডার না দেবে আমার এই ভাবেই সবজি আর খালি সিলিন্ডার নিয়ে রাস্তা অবরোধ করবো। ' নো সিলিন্ডার নো ভোট ' ,' নো গ্যাস নো ভোট ' এটিই স্লোগান আমাদের। আমাদের দাবি , আপনার পরিকল্পনা আমরা বুঝতে পারছি না আমাদের গ্যাস দিতে হবে। ইরান আমাদের এতো পুরোনো বন্ধু তার সঙ্গে আমাদের এত শত্রুতা কিভাবে হল। আজ ইন্দিরা গান্ধী থাকলে আমাদের সাথে এটা হত না। '
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের