নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। আর এই কর্মসূচিকে নিয়ে একাধিক জায়গায় বাধার ঘটনা সামনে আসছে। শনিবার নৈহাটিতে বিজেপির পরিবর্তন যাত্রার বাইক মিছিল বাধা দেওয়ার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
শনিবার বিজেপির পক্ষ থেকে নৈহাটির নদীয়া মিল এলাকা থেকে বিজেপির উদ্যোগে ‘পরিবর্তন যাত্রা’র অংশ হিসেবে একটি বাইক মিছিল বের করার পরিকল্পনা করা হয়। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা বড় সংখ্যায় সেখানে জড়ো হন। তবে অভিযোগ, মিছিল শুরু করার আগেই পুলিশ এসে তা আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মিছিলের জন্য বিজেপির পক্ষ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। তাই আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই মিছিল আটকানো হয়।
যদিও বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, ' আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলাম। পুলিশ ইচ্ছা করে জোরপূর্বক আমাদের মিছিলে বাধা দেয়। মহিলা কর্মীদের কোনো মহিলা পুলিশ ছাড়াই টেনে হিঁচড়ে সরিয়ে দিয়েছে। পুলিশের কিসের এতো ভয় কেন বাধা দিল সেটা পুলিশই বলতে পারবে।'
বিজেপি কর্মীরা আরও বলেন, ' বাংলার মানুষ পরির্বতন চায় সেই কারণেই এই পরিবর্তন যাত্রা। মানুষ চায় বাংলায় পরিবর্তন দরকার। যাতে করে ফুচকা না বেচে যুবকরা চাকরি করতে পারে। চাকরির জন্য বাইরে যেতে না হয় সেই কারণে এই পরির্বতন যাত্রা। বাংলায় পরিবর্তন হলে আর অন্য রাজ্যে যেতে হবে না কাউকে বাংলার ছেলে বাংলাতেই থাকবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের