নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভোটের ফল প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ইঙ্গিত আরও স্পষ্ট। এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূল ছাড়লেন সুজয় চক্রবর্তী। হাওড়া পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসকের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে দলত্যাগের কথা ঘোষণা করেন সুজয় চক্রবর্তী। তিনি জানান, আপাতত কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। বরং দীর্ঘদিনের পেশা চিকিৎসাতেই ফের মন দিতে চান। গত বছর অক্টোবর মাসেই প্রশাসনের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুজয়। তারপর থেকেই তিনি দলীয় কার্যকলাপ থেকে অনেকটাই দূরে ছিলেন বলে দাবি করেন।
সুজয় চক্রবর্তীর কথায়, ' পুরসভার দায়িত্ব সামলানোর জন্যই আমি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে নিয়েছিলাম। তাই আজ আনুষ্ঠানিকভাবেই দলত্যাগের কথা জানালাম।' তবে শুধু ব্যক্তিগত কারণ নয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ভোট মিটতেই যেভাবে খুনোখুনি শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে রাজ্যে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। বাংলার গায়ে কালি পড়ছে। সেই কারণেই দলত্যাগ করতে বাধ্য হচ্ছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের