নিজস্ব প্রতিনিধি , হুগলী - নোংরা, দুর্গন্ধযুক্ত ও পোকায় ভরা পানীয় জল! এই জলে এখন জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে উঠেছে এক বহুতল আবাসনের বাসিন্দাদের পক্ষে। দীর্ঘ দেড় মাস ধরে চলা এই সমস্যায় ক্ষোভে ফুঁসছে আবাসিকরা। বাধ্য হয়ে অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তারা।

সূত্রের খবর, আবাসনের পাইপলাইন দিয়ে আসছে পোকাযুক্ত নোংরা জল, ফলে ব্যবহার ও পান করা দুই-ই বিপজ্জনক হয়ে উঠেছে।

বাসিন্দাদের অভিযোগ, মেইনটেনেন্স অ্যাসোসিয়েশনকে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। আবাসনের নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নিম্নমানের উপকরণ ব্যবহার করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেই এমন বিপর্যয় ঘটছে বলে দাবি করেছেন তারা।

তাঁদের আশঙ্কা, এই দূষিত জল থেকে যেকোনো সময় অতিমারি ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে একাধিক সরকারি দফতর এবং থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ আবাসিকরা।

এদিকে, বাসিন্দাদের দাবি, অবিলম্বে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক। নচেত তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। জল সংকট ও দূষিত পানীয় জল ঘিরে এখন গোটা আবাসন চত্বরেই উত্তেজনা তুঙ্গে।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রতি মাসে হাজার হাজার টাকা মেনটেনেন্স চার্জ নেওয়া সত্ত্বেও, সেই অর্থের কোনো স্বচ্ছ হিসেব নেই। পর্যাপ্ত অর্থ না পাওয়ায় বা অন্যত্র অপব্যবহারের কারণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না। ফলে আবাসনের প্রায় ৬০০-রও বেশি পরিবার বাধ্য হচ্ছেন নোংরা ও পোকাযুক্ত জল ব্যবহার করতে।

অন্যদিকে, মেইনটেনেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি অসীম সরকার সংবাদমাধ্যমকে জানান,

তারা ইতিমধ্যেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং ওভারহেড ট্যাঙ্কের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছেন। তবুও কিছু ফ্ল্যাটে সমস্যা দেখা দিচ্ছে, যা দ্রুত ঠিক করা হবে বলে তিনি আশ্বাস দেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের