নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে। ভোট ঘোষণার পরই বিজেপি ও সিপিআইএমের প্রার্থী ঘোষণা হয়েছে। নির্বাচনের উদ্দেশ্যে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করেছেন চেয়ারম্যান বিমান বসু। যেখানে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের হয়ে লড়বেন CITU সেক্রেটারি গার্গী চট্টোপাধ্যায়। ভোটের ময়দানে নেমেই একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন বামফ্রন্ট প্রার্থী।
গার্গী চট্টোপাধ্যায় বলেছেন , "নোয়াপাড়ার শিক্ষা , স্বাস্থ্য , সংস্কৃতিকে বাঁচাতে হবে। নোয়াপাড়ার সকলকেই বাঁচাতে হবে। পঞ্চায়েত , পুরসভা নির্বাচনে যেভাবে ভোট লুঠ হয়েছে সেসব বন্ধ করতে হবে। নোয়াপাড়ার সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে হবে। গত ১০ বছর ব্যারাকপুর ক্যান্টনমেন্টে নির্বাচন হয় না। ওখানে নির্বাচন করার দাবি নিয়ে আমাদের ভোটের লড়াইয়ে নামা।"
বামফ্রন্ট প্রার্থী আরও বলেছেন , "ইচ্ছাপুর গঙ্গায় বাঁধ ভেঙে গেছে। ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরিতে বেসরকারিকরণ হচ্ছে। নদীতে দূষণ ছেয়ে গেছে। এইসব রুখতে হবে। নদী সংস্কার করতে হবে। শূন্যপদে নিয়োগ করতে হবে। রক্ষণাবেক্ষণের অভাবে খেলাধুলার মাঠগুলি নষ্ট করা হচ্ছে। এগুলো রক্ষা করতে হবে। এইসব বিষয়ে নজর দিতে হবে। তার জন্য সিপিআইএমের ক্ষমতায় আসা সুর তোলা ভীষণই জরুরি। সবমিলিয়ে নোয়াপাড়াকে বাঁচাতে হবে।"
তিনি আরও বলেছেন , "নোয়াপাড়া বাম আন্দোলনের ঘাঁটি। দীর্ঘদিন এখানে কোনো বিধায়ক ছিল না। মাঝে বিধায়ক এলেও পরে শুনলাম সে তৃণমূল। জোর করে বিধায়ক পদে বসেছিলেন তিনি। নোয়াপাড়ার একটা সুস্থ রাজনীতিক পরিবেশ দরকার। সেটা সিপিআইএম দেবে। বন্ধ কারখানার জমিতে কারখানাই হবে। কোনো বেসরকারি বিল্ডিং হবে না। মানুষ যদি সিপিআইএমকে জেতায় তাহলে আমরা দেখিয়ে দেব কি কি করতে হয়। আমার মনে হয় নোয়াপাড়ার মানুষের কণ্ঠস্বর বিধানসভা অবধি পৌঁছানো ভীষণই দরকার।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের