নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পূর্বে একাধিকবার তৃণমূলের হেভিওয়েট নেতাদের মন্তব্য শাসক শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এনেছে। এবার নোয়াপাড়ায় তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে প্রকাশ্য বিরোধ। বর্তমান বিধায়িকা মঞ্জু বসু ও প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের পারস্পরিক অভিযোগে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে অস্বস্তি। এবার একে অপরের বিরুদ্ধে তোপ দেগে প্রকাশ্যে আনলেন পুরনো ক্ষোভ।
সূত্রের খবর, নোয়াপাড়ার জনসভা মঞ্চ থেকেই শুরু হয় এই রাজনৈতিক তরজা। বিধায়িকা মঞ্জু বসু এক বক্তব্যে প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে কটাক্ষ করে বলেন, 'ওকে মানুষ বোঝে উঠতে পারে না, উনি কোন দলে। কখনো বিজেপি, কখনো তৃণমূল। দলবদল তার অভ্যাসে পরিণত হয়েছে।' মঞ্জু বসু আরও বলেন, 'শুভেন্দু অধিকারী গারুলিয়ায় এলে সুনীল সিং তার কাছ থেকে পদ্মফুল নিয়েছিলেন, যা থেকেই বোঝা যায় তিনি বিজেপিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।'
এখানেই থেমে থাকেনি বর্তমান বিধায়িকা। তিনি আরও বিস্ফোরক অভিযোগ করেন, 'এখন যেহেতু দেখছি তৃণমূল থেকে টিকিট পাচ্ছে না আর পাবেও না তাই এখন টিকিট পাওয়ার লোভে বিজেপিতে যেতে চাইছে সুনীল। সেটা দিয়েই ওর ব্যবসা করতে পারবে। মানুষের সেবা করার জন্য ও বিধায়ক পদে আসতে চায় না।' তার দাবি, ' ওকে সমস্ত অনুষ্ঠানেই ডাকা হয়, কেন ডাকা হবে না। কিন্তু ও নিজেই আসতে চায়না কারণ ও বিজেপিতে যোগদান করবে। হাতে পদ্মফুল নিয়েছে মানে তো এটাই ইঙ্গিত দিতে চাইছে। কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে। কিন্তু সেটা রাজনীতির ময়দানে যেন প্রতিফলন না হয়।'
এই মন্তব্যের পরই পাল্টা মুখ খুলেছেন প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তার দাবি, 'আমাকে তৃণমূলের কোনো সভা, মিছিল বা দলের বৈঠকে ডাকা হয় না। এমনকি গারুলিয়ায় আজাদ হিন্দ সংঘের মাঠে যে সভা ছিল, সেটা আমার বাড়ির সামনেই তবু আমায় আমন্ত্রণ জানানো হয়নি।' তিনি আরও বলেন, ' আমি এখনও তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি। এমপি নির্বাচনের পর থেকেই আমায় একঘরে করে দেওয়া হয়েছে। অথচ মঞ্জু বসু যতবার ভোটে দাঁড়িয়েছেন, আমি পাশে থেকে জিতিয়েছি তাকে।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা