নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ইএম বাইপাস সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতর থেকে উদ্ধার হল কর্মীর মৃতদেহ। মৃত কর্মীর দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শুক্রবার সকালে সংস্থার বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। মৃতের নাম কবির হোসেন মোল্লা, বয়স ৩০। তিনি ওই পানীয় সংস্থার কর্মী ছিলেন এবং মাত্র আট মাস আগে বিয়ে হয় তার। পরিবার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর দুপুরের পর থেকেই কবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল সেদিনই। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল। উদ্বিগ্ন পরিবার পরদিন সংস্থার অফিসে গিয়ে খোঁজ করলে কর্মীরা জানান, 'ও তো শিফট পেরিয়ে গেছে।' কিন্তু কোম্পানির অ্যাটেনডেন্স রেজিস্টারে এই বিষয়ে কোনো উল্লেখ ছিল না।
এই অসঙ্গতি ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও সহকর্মীরা। তাদের অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। অফিস থেকে বলা হচ্ছে সে বেরিয়ে গেছে। কিন্তু রেজিষ্টারে সে বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। ম্যানেজমেন্টকে বারবার সিসিটিভি ফুটেজ দেখাতে বলা হলেও তারা দেখাচ্ছে না। ঘটনার পর থেকেই সংস্থার একাধিক কর্তৃপক্ষ গা-ঢাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল থেকেই সংস্থার মূল ফটকের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপশি, সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের