নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং- ঘুরতে গিয়ে রহস্যমৃত্যু এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের। হাওড়ার বাগনানের বাসিন্দা সপ্তনীল চট্টোপাধ্যায় (২৩)। কলকাতার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন। কয়েকজন বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের ডাউ হিলে। সেখানে একটি হোম স্টেতে ওঠেন তাঁরা।
সূত্রের খবর, রবিবার রাতে ওই হোম স্টের টপ ফ্লোর থেকে হঠাৎই নিচে পড়ে যান সপ্তনীল। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ঘটনাস্থলের এখনও পর্যন্ত আশপাশ থেকে মোট ৬টি সিসিটিভি ফুটেজ মিলেছে। এর মধ্যে দুটি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, সপ্তনীল উপরের দিক থেকে নিচে পড়ে যাচ্ছেন।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রহস্য। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে । অন্যদিকে পুলিশ জানিয়েছে, ওই হোম স্টের টপ ফ্লোরে ছিলেন সপ্তনীল ও তাঁর বন্ধুরা। সম্ভবত সূর্যোদয় দেখতে গিয়ে টিনের শেডে উঠেছিলেন তিনি, তখনই পড়ে যান। ইঞ্জিনিয়ারিং ছাত্রের এই অকাল মৃত্যুকে ঘিরে রহস্যের জাল ছড়িয়েছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে আজ অর্থাৎ বুধবার ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের