নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR আতঙ্কে ফের প্রাণহানি। বহরমপুরে আত্মঘাতী ৫২ বছরের তারক সাহা। বৃহস্পতিবার দুপুরে গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। SIR প্রক্রিয়ায় ভোটার তালিকায় নিজের নাম থাকা নিয়ে আতঙ্কে ছিলেন তিনি , দাবি পরিবারের। ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, SIR আতঙ্কে একের পর এক মৃত্যু মিছিল অব্যাহত। পানিহাটি থেকে বীরভূম, কোচবিহারের পর এবার SIR আতঙ্কে বলি বহরমপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারক সাহা। পেশায় তিনি মশলামুড়ি বিক্রেতা ছিলেন। চলতি বছরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হতেই তিনি দুশ্চিন্তায় ছিলেন। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। এমনকি, তার কাছে পুরনো কোনও সরকারি নথিও ছিল না। তাই কীভাবে নিজের নাম নতুন করে অন্তর্ভুক্ত করবেন, তা নিয়ে গভীর চিন্তায় ছিলেন তারকবাবু।
পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে তিনি ভীষণভাবে ভীত ও অস্থির হয়ে পড়েছিলেন। বারবার বলছিলেন, 'নথি না থাকলে হয়তো নাম বাদ যাবে, দেশছাড়া হতে হবে।' বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে তারক সাহার বাড়িতে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক। তিনি বলেন, ' বিরোধীরা চক্রান্ত করে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। SIR এর নামে চক্রান্ত চালাচ্ছে বিরোধীরা। সাধারণ মানুষকে বলবো কেউ যেন আতঙ্কিত না হয়, সরকার সব নাগরিকের পাশে আছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের