নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - নতুন বছরের শুরুতে উপচে পড়ছে ভিড় রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রে। কেউ কেউ আনন্দ করছে কলকাতাতেই, আবার অনেকে গেছে শহর থেকে অনেক দূরে পাহাড়ে। বছরের প্রথম দিনেই পাহাড় শহর দার্জিলিং যেন পর্যটকদের আনন্দ–উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে।

নতুন বছরের শুরুতেই সকাল সকাল জমজমাট দার্জিলিং। শুধুমাত্র কলকাতা থেকেও নয়, বহু মানুষ ভিড় জমিয়েছেন ভিন রাজ্য থেকেও। কিছুদিন আগে পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল কাঞ্চনজঙ্ঘা। তবে আজ থেকে কনকনে ঠান্ডায় দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। হোটেল, লজ সহ হোমস্টেগুলিতে প্রায় সব কটি ঘরই বুকড। বাতাসিয়া লুপ, টাইগার হিল, মল রোড সহ জনপ্রিয় পর্যটন স্থানে সারাদিনই মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।
এক পর্যটক জানিয়েছেন, "বছরের শুরুতে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। সারাদিনের অনেক প্ল্যান আছে। বছরের শুরুটা বেশ ভালোই কাটছে।"
অন্যদিকে বছরের শুরুতেই দীঘায় থিকথিক করছে ভিড়। বছরের প্রথম দিনে শহরের কোলাহল ছেড়ে শান্তির খোঁজে হাজার হাজার মানুষ ছুটে আসছে দিঘায়। হোটেল, লজ থেকে শুরু করে সমুদ্র সৈকত সব জায়গাতেই উপচে পড়ছে ভিড়।
ইংরেজি নববর্ষের প্রথম দিন সকাল থেকেই দীঘা শঙ্করপুর জুড়ে জমজমাট পরিবেশ। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে রীতিমতো ঠাসা সমুদ্রতট। অনেকেই পরিবার নিয়ে এসেছেন নতুন বছরকে স্বাগত জানাতে, আবার কেউ কেউ বন্ধুদের সঙ্গে বছরের প্রথম দিনটি কাটাচ্ছেন সমুদ্রের ধারে। পর্যটকদের ভিড়ে খুশি হোটেল মালিক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।

এক পর্যটক জানিয়েছেন, "সারা বছর কাজের চাপ থাকে, তাই নতুন বছরের শুরুটা একটু শান্ত জায়গায় কাটানোর জন্যই দিঘায় আসা। সমুদ্রের ধারে এসে মনটা খুব খুশি হয়ে গেল।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের