নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাজ্যে ফের শুটআউটের ঘটনা। খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ মঙ্গলবার রক্তাক্ত রূপ নিল কালিয়াচকে। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় এক যুবক গুরুতর আহত, বন্দুকের বাটের আঘাতে জখম আরও একজন। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার সকালে মালদহের কালিয়াচক থানার অন্তর্গত যদুপুর এলাকায় খেলাকে কেন্দ্র করে বচসা নতুন করে চরমে ওঠে। অভিযোগ, সেই ঝামেলা মেটাতে গিয়েই গুলিবিদ্ধ হন ৩৭ বছরের ব্যবসায়ী জালালউদ্দিন শেখ। তিনি যদুপুরের বাসিন্দা। এছাড়াও,এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি চলছিল। মঙ্গলবার সকালে সেই বিবাদ হঠাৎই হিংসাত্মক রূপ নেয়।
অভিযোগ, এলাকারই বাসিন্দা হেদায়েত শেখ জালালউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বন্দুকের বাটের আঘাতে গুরুতর আহত হন আরও এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারাই দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বতর্মানে হাসপাতালেই চিকিৎসাধীন তারা। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয়দের দাবি অনুযায়ী অভিযুক্ত হেদায়েত শেখও তৃণমূল সমর্থক হিসেবেই পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে কটাক্ষ করেছে বিরোধীরা। গুলি কাণ্ড ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'তৃণমূলই মারছে, তৃণমূলই মরছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের