নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। এরপর থেকেই আমজনতার ছোটখাটো সমস্যা মেটাতে রীতিমতো সক্রিয় পুলিশ প্রশাসন। এই আবহে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল নবদ্বীপ থানার পুলিশ। এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রশাসনের আমলে এলাকায় পকেটমারি ও ফোন চুরির একাধিক অভিযোগ জমা পড়েছিল। কিন্তু সেগুলির নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। রাজ্যে নতুন সরকার গঠনের পর আইনশৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনেই দ্রুত সক্রিয় হয়ে ওঠে পুলিশও।

অভিযোগের ভিত্তিতে সাইবার সেলের সাহায্যে নিবিড় অনুসন্ধান চালিয়ে অবশেষে মোবাইলগুলি উদ্ধার করা হয়। শুক্রবার এক বিশেষ কর্মসূচির মাধ্যমে ২০ জন নাগরিককে ডেকে পাঠিয়ে উদ্ধার হওয়া হ্যান্ডসেটগুলি ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি আগামী দিনেও এই ধরনের ইতিবাচক অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

এ বিষয়ে মোবাইল মালিক করুণাশঙ্কর রায় বলেন, 'পুলিশের তৎপরতায় খুব ভালো লাগছে। নদী পারাপারের সময় আমার ফোন হারিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে বুঝতে পারিনি কোথায় হারিয়েছি। পরে থানায় অভিযোগ জানাই। আজ ২১ দিন পর আবার ফোন ফিরে পেলাম। এতে প্রশাসনের প্রতি বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে গেল'।
অপর মোবাইল মালিক রাধামাধব সাহা বলেন, 'আমি গরিব মানুষ, পেশায় টোটোচালক। বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। প্রায় ১ বছর আগে ফোন হারিয়েছিলাম। এখন ফিরে পেয়ে খুব খুশি। ফোনটা কেমন অবস্থায় আছে জানি না, তবে ফিরে পেয়েছি এটাই বড় কথা। আমার আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। পুলিশকে অসংখ্য ধন্যবাদ'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের