নিজস্ব প্রতিনিধি , হুগলী - কোন্নগর পৌরসভার স্বাস্থ পরিষেবায় সাফল্যের নতুন পালক। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে প্রাপ্ত অর্থে কেনা হল এক নতুন আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স। বুধবার অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল এই অ্যাম্বুলেন্স।
সূত্রের খবর , কোন্নগর পৌরসভার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল নতুন মাত্রা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে প্রাপ্ত অর্থে কেনা হলো এক নতুন আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোন্নগর পৌরসভার মাতৃ সদনে এই পরিষেবার উদ্বোধন করেন স্বয়ং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই অ্যাম্বুলেন্স এখন থেকে ২৪ ঘণ্টা স্বল্প মূল্যে কোন্নগর সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের জন্য পরিষেবা প্রদান করবে।

অনুষ্ঠানে সাংসদ প্রশংসা করেন কোন্নগর পৌরসভার স্বাস্থ্য পরিষেবার উন্নতির। মাতৃ সদনে বর্তমানে আইসিইউ , এইচডিইউ , সিটি স্ক্যান , ইসিজি সহ একাধিক আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। যদিও ডাক্তারবাবুদের কিছু ঘাটতি রয়েছে , সেই বিষয়ে পৌরসভা সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও , নার্সিং ট্রেনিং স্কুল চালু করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে , তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে , সেই উদ্যোগের জন্য পৌর প্রধান স্বপন দাস সহ পৌর বোর্ডের ভূয়সী প্রশংসা করেন সাংসদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংসদ বলেন , “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে। নতুন মেডিকেল কলেজ , সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরীব মানুষ আজ বড় বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারছেন এক টাকাও খরচ না করে। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের মানুষ বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার আওতায় আসছেন সম্পূর্ণ বিনামূল্যে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের